জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা

জগন্নাথপুর , বাঞ্ছারামপুর পৌরসভা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

স্থাপিতঃ ১৯৮১ খ্রিঃ
EIIN: 103193 | MPO Code: 1031932220 | College Code: 18649
সর্বশেষ নোটিশ
18
Jan
দাখিল পরীক্ষা ২০২৪ এর সময়সূচি
বিস্তারিত

18
Jan
১১/০১/২০২৪ তারিখ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (দাখিল পরীক্ষা ২০২৫) অধ্যয়নরত শিক্ষার্থীদের ইটিসি এর আবেদন করা যাবে
বিস্তারিত

18
Dec
২০২৩ সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে
বিস্তারিত

আমাদের কথা

সুধি, অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই অভিবাদন। আমরা প্রত্যশা করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত রূপকল্প ২০৪১ -এ উন্নত বাংলাদেশ তৈরির সোপানে আমরাও শরিক হতে চাই। ঘরে বসে সেবা গ্রহণ কিংবা সেবা প্রদানে ডিজিটাল প্লাটফরম ব্যবহারে আমরাও সামনে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরিখে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে নিতে বদ্ধপরিকর। আশাকরি আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সক্রিয় থাকবেন।

সংক্ষিপ্ত ইতিহাস

মাদ্রাসাটি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর সদরের ১০০০ গজ উত্তর-পশ্চিম কোণে ঢাকা-বাঞ্ছারামপুর রোডে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার ও বাঞ্ছারামপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সংলগ্নে, প্রাকৃতিক মনোরম পরিবেশে তিতাশ এবং ঢোলভাঙ্গা নদীর পাশবতী তীরে ৫.৮৮ (একর) শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত।

০৫.০৪.১৯৭৯খ্রি: মোতাবেক ২২.১২.১৩৮৫ বাংলা তারিখে জনাব মো: মাতু মিয়া, পিতা- মৃত মোঃ হাজী কাজম আলী (সাকিন), সাং- জগন্নাথপুর ও জনাব মোঃ আবু তাহের ক্বারী, সাং- কানাই নগর গং এবং জগন্নাথপুর গ্রামের অসংখ্য জনগনের স্বত – স্ফুর্ত আন্তরিক সহযোগিতায় চারশিবপুর কওমী মাদ্রাসার একটি টিনের ঘর এনে জগন্নাথপুর হাফিজিয়া ও খারিজিয়া মাদ্রাসা নামে নামকরণ করা হয় এবং ০১/০১/১৯৮১খ্রি:  তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে ১৮.১০.১৯৮৪খ্রি: তারিখে বাঞ্ছারামপুর ইসলামিয়া নামে নামকরণ করা হয় এবং ০১.০১.১৯৮৫ খ্রি: তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধ্যাদেশের মাধ্যমে বাঞ্ছারামপুর ইসলামিয়া মাদ্রাসাটি দাখিল ১০ম শ্রেণী সাধারণ বিভাগ খোলার অনুমতি প্রাপ্ত হয়।

১৯৯৪ সালের প্রথম দিকে মাদ্রাসাটির অবস্থা যখন অর্থনৈতিক ও অবকাঠামোগত ভাবে অবনতির দ্বারপ্রান্তে পৌছতে শুরু করে, তখন ম্যানেজিং কমিটির বিগত ০৭.০৮.১৯৯৪খ্রি: তারিখের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার সার্বিক দিক বিবেচনার করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম সাহেবের সম্মানিত চাচা ডঃ আব্দুল আলিম মহোদয়ের পরামর্শ ক্রমে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম সাহেবের সম্মানিত পিতা মরহুম এ্যাডভোকেট  আলহাজ¦ আব্দুস সোবহান সাহেবের নাম অনুসারে বাঞ্ছারামপুর সোবহানিয়া সোবহানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা নামকরণ করা হয়। যা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের ০১.১০.১৯৯৪খ্রি: তারিখের সুপারিশক্রমে বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড সভার  সিদ্ধান্ত অনুযায়ী স্মারক নং ২৩৫০৬ /সি -৪৩২ তারিক ১২.১১.১৯৯৪খ্রি: অনুমোদিত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা শিক্ষাবোর্ডের অনুমতিক্রমে ০১.০৭.২০০২ হতে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি, আলিম মাদ্রাসা উন্নিত হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

১৯৮১ সালে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাটি বাঞ্ছারামপুর উপজেলার এমপিওভূক্ত মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসাটি প্রান্তিক পর্যায়ে ঝরেপড়া এবং পশ্চাৎপদ শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়ার ব্রত নিয়ে এগিয়ে চলেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির মাধ্যমে এই মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিৎ হচ্ছে।

সভাপতির বাণী
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম

সভাপতি

অধ্যক্ষের বাণী
জনাব মোঃ রুহুল আমিন

অধ্যক্ষ

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

সভাপতির বাণী
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম

সভাপতি

অধ্যক্ষের বাণী
জনাব মোঃ রুহুল আমিন

অধ্যক্ষ

Institute Location Google Map