জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা

জগন্নাথপুর , বাঞ্ছারামপুর পৌরসভা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

স্থাপিতঃ ১৯৮১ খ্রিঃ
EIIN: 103193 | MPO Code: 1031932220 | College Code: 18649

প্রশাসনিক

সভাপতির বাণী
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম

সভাপতি

অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর পৌরসভার মাঝে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাটি স্থাপিত করার পিছনে বহুমুখী পরিকল্পনা বিদ্যমান। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে এবং আর্থিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা যেন ফাযিল (ডিগ্রি) শিক্ষা অর্জনের স্বাদ আস্বাদন করতে পারে এটি অন্যতম একটি উদ্দেশ্য। আশাকরি অত্র অঞ্চলের মানুষের মাঝে আলোকবর্তিকা হিসেবে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাটি একদিন স্বনামে উদ্ভাসিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।

অধ্যক্ষের বাণী
জনাব মোঃ রুহুল আমিন

অধ্যক্ষ

অভিনন্দন ও শুভেচ্ছা...... ‘আলোকিত মানুষ গড়ার’ মানসে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা-এর সাথে ২০০০ সন থেকে আমি সম্পৃক্ত। ‘অন্ন দান দানে কমে, বিদ্যাধন দানে বাড়ে’ এ মন্ত্রকে পুঁজি করে শিক্ষাবান্ধব মনটাকে বৃহৎ পরিসরে তুলে ধরার দূর্বিনীত আকাঙ্খার জন্যই বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাথে আমার সখ্যতা। শেষ পর্যন্ত সব কিছু ছেড়ে প্রাণবন্ত অথচ নির্মোহ এক বাসনায় আমার জীবনের নব যাত্রা... আশা করি সকলকে সঙ্গে নিয়ে আগামীর পথে তরুণ অরুন প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে সক্ষম হবো। যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব প্রদান করবে। এ রকম একদল অমিতসম্ভাবনাময় তরুণকে সরাসরি সাহচর্যে রেখে তাদের মানসগঠনে যৎসামান্য অবদান রাখতে পারলেও আমি নিজেকে কৃতার্থ বলে মনে করব। সকলের সহযোগিতা এক্ষেত্রে পরম কাম্য।